ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, বেলা পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় এবং তারা নির্মাণ শ্রমিক ছিলেন। উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। 


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

ads
ads
ads

Our Facebook Page

↑